বাংলাদেশি নৃত্যশিল্পীর স্বর্ণপদক লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বর্ণপদক পাওয়ার পর নৃত্যগুরু কলাবতী দেবীর (ডানে) সঙ্গে আলোকচিত্রীর সামনে এসে দাঁড়ালেন বাংলাদেশের নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মণিপুরি নৃত্যের ওপর স্নাতক করেছেন ওয়ার্দা। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া ছাড়াও তিনি পেয়েছেন রেকর্ড নম্বর। আর তাই এবার সমাবর্তনে স্বর্ণপদক দেওয়া হলো তাঁকে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এই সমাবর্তন অনুষ্ঠিত হলো ৮ মে। এই অনুষ্ঠানে ওয়ার্দার হাতে স্বর্ণপদক তুলে দেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল এন কে নারায়ণ। এ সময় আরও উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করুণা সিন্ধু। স্বর্ণপদকের পাশাপাশি ওয়ার্দাকে আরও দেওয়া হলো ড. হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, নিরোধ বরণ স্মৃতি পুরস্কার ও গুরু মোহিশমান আয়ুবি সিং পুরস্কার।