প্রিয়াংশু চ্যাটার্জি ভারতের হিন্দি ও বাংলা ছবির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। গত শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি অনুষ্ঠানে দেখা হয় তাঁর সঙ্গে। পরিচয় দেওয়ার পরই হাত বাড়িয়ে দেন। কথার শুরুতেই তিনি বললেন, ‘কলকাতায় কদিন আছেন?’আর মাত্র কয়েক দিন, কেন?১৮ জানুয়ারি আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। গৌতম ঘোষের শূন্য অঙ্ক। আগের দিন ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। তত দিন থাকলে আপনাকে ছবিটি দেখাতাম।আপনি তো বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন?হ্যাঁ, রান। পরিচালক আফসানা মিমি। আরেকটি ছবিতেও অভিনয় করেছিলাম, গৌতম ঘোষের মনের মানুষ। তবে সেটি ছিল ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি। রান শুধুই বাংলাদেশের ছবি।‘রান’ ছবিটির ব্যাপারে কি জানেন?সবটাই জানি। মিমির সঙ্গে তো অনেক আলাপ হয়েছে। কয়েকবার কর্মশালা করেছি। কোথায় করেছেন, ঢাকায়?না না, মুম্বাইয়ে। মিমির সঙ্গে আলোচনা করে আমি নিজেই করেছি। ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং করতে আমার বাংলাদেশে যাওয়ার কথা আছে। বাংলাদেশের কোনো ছবি দেখেছেন?কিছুদিন আগেই একটি ছবি দেখেছি। আফসানা মিমি অভিনয় করেছিলেন। নামটি এই মুহূর্তে মনে পড়ছে না। আমাদের এখানে তো বাংলাদেশের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায় না। বন্ধুরা বাংলাদেশে গেলে আসার সময় কিছু ছবির ডিভিডি নিয়ে আসে। এবার তো বাংলাদেশের ছবি ভারতের কলকাতায় মুক্তি দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে।এটা কিন্তু বাংলা ছবির জন্য খুব ইতিবাচক একটি দিক। হলে কিন্তু ভালোই হবে। বাংলা ভাষাভাষী দর্শক কিন্তু এখন সারা বিশ্বে ছড়িয়ে আছেন। যেখানে এত বড় বাজার, সেখানে আমরা কেন যাব না?আপনাকে হিন্দি ছবির নায়ক হিসেবেই জেনেছি। হঠাৎ বাংলা ছবির ব্যাপারে আগ্রহী হলেন কেন? হিন্দি ছবির পাশাপাশি আমি কিন্তু পাঞ্জাবি ভাষার ছবিও করেছি। কলকাতার ছবিতে কাজ করেছি, এবার বাংলাদেশের ছবি করতে যাচ্ছি। আমার কাছে ছবি ছবিই। তবে রান ছবিতে কাজ করার ব্যাপারে আমি মায়ের কাছ থেকে একটি তাগিদ পেয়েছি। মা কিন্তু বাংলাদেশের পাবনার মেয়ে। মা আপনাকে কেন অনুরোধ করেছেন?মুক্তিযুদ্ধের ব্যাপারে আমার মা-বাবা ভালোই জানেন। আমি যখন ছবিতে অভিনয় শুরু করেছি, তখনই মা আমাকে বলেছেন, ‘যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর কোনো ছবিতে কাজ করার সুযোগ পাও, তাহলে তা অবশ্যই কোরো।’ মা-বাবা বাংলাদেশে যাবেন না? আমি তো মা-বাবাকে সঙ্গে নিয়েই বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে আসুন। আপনার সঙ্গে আবার কথা হবে।অবশ্যই, তখন ছবি আর আমার কাজ নিয়ে আরও অনেক আলাপ করব। ধন্যবাদ। মেহেদী মাসুদ, কলকাতা থেকে