বাংলাদেশে এলে ভালো লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওলি দাম	ছবি: সংগৃহীত
পাওলি দাম ছবি: সংগৃহীত

সত্তা ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের আলোচিত অভিনয়শিল্পী পাওলি দাম। গতকাল শনিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান তিনি।
বিমানবন্দরের বাইরে বেরিয়েই পাওলি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। বাংলাদেশে পা রেখে তাঁর অনুভূতি কী?
পাওলির মন্তব্য, ‘প্রায় এক বছর পর ঢাকায় এলাম। এসে ভালো লাগছে। এদিকে আজকের আবহাওয়াটা দেখছি অনেক ভালো। রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা। বাংলাদেশে আসতে সব সময়ই আমার ভালো লাগে। এবারই প্রথম পুরোপুরি বাংলাদেশের কোনো ছবিতে অভিনয়ের জন্য ঢাকায় এলাম।’

পাওলি দাম এখন ঢাকায়
পাওলি দাম এখন ঢাকায়

এর আগে গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে অভিনয়ের জন্য ঢাকায় এসেছিলেন পাওলি।
পাওলি বলেন, ‘অনেক দিন ধরেই সত্তা ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল। ফাইনালি আসা হয়েছে।’
গতকাল রাতে ঢাকার একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠানে অংশ নেন পাওলি।