বাংলাদেশে ওয়ান লাভ ওয়ান রিদম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ওয়ান লাভ ওয়ান রিদম
বাংলাদেশে ওয়ান লাভ ওয়ান রিদম

ফুটবলের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে বিশ্বজুড়ে খ্যাতনামা শিল্পীদের গান। ৮ মে প্রকাশিত হয়েছে ওয়ান লাভ ওয়ান রিদম নামের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক অ্যালবাম। আর বাংলাদেশে এটির বিপণন ও পরিবেশন সহযোগী নিযুক্ত হয়েছে ক্রেইন্স লিমিটেড।
এ অ্যালবামে থাকছে কার্লোস সানতানা, জেনিফার লোপেজ, পিটবুল, অ্যাভিচি, শাকিরা, ওয়াইক্লেফ জিন প্রমুখ শিল্পীর গান। এতে ১৪টি বিশেষ গানের মধ্যে থাকছে পিটবুল, জেনিফার লোপেজ ও ক্লদিয়া লেত্তের কণ্ঠে ‘উই আর ওয়ান (ওলে ওলে)’ এবং কার্লোস সানতানা, অ্যাভিচি, ওয়াইক্লেফ জিন ও আলেকজান্ডার পিয়ার্সের কণ্ঠে ‘দার উম জেইটো (উই উইল ফাইন্ড এ ওয়ে)’। শাকিরার গাওয়া ‘লা লা লা’ গানটিও থাকছে।
বাংলাদেশে অ্যালবামটি একটি বিশেষ প্রতিষ্ঠানের প্রচারাভিযানের মাধ্যমে পাওয়া যাবে। কিছু নির্দিষ্ট দোকানে এবং অনলাইনেও সীমিত আকারে পাওয়া যাবে। অ্যালবামটির প্রচারণার অংশ হিসেবে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের উদ্বোধনের দিন একটি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
ক্রেইন্স লিমিটেডের বিপণন প্রধান বায়েজিদ হাসান বলেন, ‘আমরা ২০১৪ ফিফা ওয়ার্ল্ড কাপ অফিশিয়াল অ্যালবামের বাংলাদেশি সহযোগী হতে পেরে গর্বিত। সংগীতপ্রেমীদের জন্য আসল অ্যালবামের এ বিশেষ সংস্করণের মাধ্যমে আমরা বাংলাদেশে আসল সংগীতের বিক্রয় ও বিপণন উৎসাহিত করছি।’