বাংলাদেশে রবীন্দ্রনাথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রামাণ্যচিত্রটির নাম বাংলাদেশে রবীন্দ্রনাথ: পথ চাওয়াতেই আনন্দ। কবির বিভিন্ন সময়ের আলোকচিত্রের সঙ্গে শিলাইদহ, শাহজাদপুর, পতিসরের নানা দৃশ্য এবং তাঁর ‘ছুটি’ গল্প অবলম্বনে নির্মিত নাটকের অংশবিশেষ নিয়ে এটি তৈরি। গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আহমদ রফিকের গবেষণার ওপর ভিত্তি করে প্রামাণ্যচিত্রটির পরিচালনা করেছেন চঞ্চল খান।