বাংলাদেশে ‘অ্যাভাটার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের এ সময়ের ব্যবসাসফল চলচ্চিত্র অ্যাভাটার এসেছে বাংলাদেশে। জেমস ক্যামেরন পরিচালিত চলচ্চিত্রটি এনেছে ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড। এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, আগামী মাস তিনেকের মধ্যে অ্যাভাটার ছবিটি ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। থ্রি-ডি ফরমেটের এই ছবিটি দেখার জন্য দর্শকদের ব্যবহার করতে হবে বিশেষ এক ধরনের চশমা। ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা এরই মধ্যে এ ধরনের অসংখ্য চশমা আমদানি করেছি। এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি।’তিনি আরও জানান, শুরুতেই অ্যাভাটার ছবিটি মুক্তি দেওয়া হবে সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে। এরপর বলাকাসহ আরও কয়েকটি প্রেক্ষাগৃহে তা দেখানোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান সব রকমের প্রচারপত্র পাঠিয়েছে। শিগগিরই এগুলো দেশের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে।