বাংলাদেশের চলচ্চিত্র ছাড়াই সার্ক উৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার কলম্বোতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে সার্ক চলচ্চিত্র উৎসব। জানা গেছে, এই উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। সপ্তাহ খানেক আগে উৎসবের জন্য সেন্সর বোর্ড থেকে তিনটি চলচ্চিত্রের নাম প্রস্তাব করা হয়। ছবিগুলো হলো মনের মানুষ, গহীনে শব্দ ও গোলাপী এখন বিলেতে। তৃতীয়টির সাবটাইটেল না থাকার কারণে পরে তার পরিবর্তে জাগো ছবির নাম প্রস্তাব করা হয়। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ছবিগুলোর নাম পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এরপর নাকি ছবিগুলো পাঠানোর ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত হয়নি।গতকাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তাঁরা কোনো দিকনির্দেশনা পাননি। মনের মানুষ ও গহীনে শব্দ ছবি দুটির প্রযোজক ফরিদুর রেজা সাগর জানান, উৎসবে অংশগ্রহণের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার জানান, ছবির নাম পাঠানোর পর কী হয়েছে, তা তিনিও জানতে পারেননি।কলম্বোর ন্যাশনাল ফিল্ম করপোরেশন হলে সার্ক চলচ্চিত্র উৎসব চলবে ১৫ মে পর্যন্ত।