বাংলাদেশের ছবি নিয়ে কলকাতায় উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে কলকাতায় শুরু হলো বাংলাদেশের চলচ্চিত্র উৎসব ‘বাংলাদেশের হূদয় হতে’। সোমবার সন্ধ্যায় কলকাতার গোর্কি সদনে চার দিনের এই উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক অঞ্জন দাস, গোর্কি সদনের কর্ণধার আলেকজান্ডার বাজিকভ এবং কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তা তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম।উৎসবের আয়োজন করেছে যৌথভাবে কলকাতার আইজেনস্টাইন সিনে ক্লাব ও গোর্কি সদন এবং বাংলাদেশের রেইনবো চলচ্চিত্র সংসদ।সোমবার উদ্বোধনের পর জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া ছবিটি দেখানো হয়।