বাংলাদেশের নাটকের প্রশংসায় গ্লোব থিয়েটারের পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ও ৮ মে সন্ধ্যায় লন্ডনের গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হলো বাংলাদেশের নাট্যদল ঢাকা থিয়েটারের নাটক দ্য টেম্পেস্ট। নাটকটির ভূয়সী প্রশংসা করেছেন গ্লোব থিয়েটারের পরিচালক ডমিনিক ড্রোমগুল। ই-মেইলের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শো-টা ছিল অনন্য। কারণ, বাংলা মঞ্চনাটকের সাংস্কৃতিক ধারা এখানে ছিল। এ ছাড়া লোকসংস্কৃতির আবহ ফুটে উঠেছিল সংগীত এবং অন্য বিষয়গুলোতে।’ নাটকটির অভিনয়শিল্পীদের ব্যাপারে ডমিনিক ড্রোমগুল মন্তব্য করেন, ‘তাঁদের শক্তি অনেক জায়গায়। তবে সর্বপ্রথম এবং অবশ্যই যেটা বলব, সেটা হলো তাঁদের অভিনয়ের স্বতঃস্ফূর্ততা। তাঁদের দেখে মনে হয় যেন মাটির ওপরে ভেসে বেড়াচ্ছেন। এই স্বতঃস্ফূর্ততার মধ্যেও ছিল তাঁদের অসাধারণ গাম্ভীর্য-জ্ঞান। দেখে খুব ভালো লেগেছে।’উইলিয়াম শেকসিপয়ারের নাটকটি বাংলায় অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।