বাংলাদেশের প্রথম অনুষ্ঠান ঘোষিকা হেনা কবীর আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রথম অনুষ্ঠান ঘোষিকা হেনা কবীর আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।হেনা কবীর দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা ও ক্যানসার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ফাইজুল কবীর, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বাংলাদেশ বেতারের বিশিষ্ট উপস্থাপিকা, বিটিভির শ্রেষ্ঠ টিভি ব্যক্তিত্ব সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন হেনা কবীর। বাদ আসর উত্তরা জামে মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।হেনা কবীর ১৯৩৭ সালের ১৭ মার্চ ফরিদপুরের গোপালপুরে জন্মগ্রহণ করেছিলেন।