বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বেদব্রত পাইনের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ওপর বেদব্রত পাইন তৈরি করেন চিটাগং ছবিটি। আর এই ছবির জন্য ‘সেরা নবাগত পরিচালক’ বিভাগে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এবার তিনি নিজের পরবর্তী ছবির জন্য বেছে নিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। ছবির সংলাপ হবে বাংলায়। পরে তা একাধিক ভাষায় ডাবিং করা হবে। শুটিং হবে ভারত ও বাংলাদেশে। ছবির কাহিনিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানের ভূমিকা তুলে ধরা হবে।বেদব্রত পাইন ছিলেন নাসার একজন বিজ্ঞানী। এখন আছেন ভারতে। তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক ছবি হয়েছে। আমি তার মধ্যে কয়েকটি দেখেছি। তবে আমার গল্পের সঙ্গে তার কোনোটারই মিল থাকবে না।’ছবিতে থাকছে তিনটি নারী চরিত্র। তাতে অভিনয় করবেন পাওলি দাম, ঊষসী চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়া চিটাগং ছবির কয়েকজন শিল্পীও থাকবেন এই ছবিতে।