বাংলাভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেহালাবাংলাভিশনে ঈদের দিন বেলা দুইটা ৪০ মিনিটে দেখানো হবে টেলিছবি বেহালা। রচনা ও পরিচালনা করেছেন রেদোয়ান রনি। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, মাহফুজ আহমেদ প্রমুখ। স্ত্রী নূপুর আর মা-বাবাকে নিয়ে নাহিদের নির্ঝঞ্ঝাট সংসার। কিন্তু তাদের কোনো সন্তান নেই। চিকিৎসকের মতে, সমস্যাটা নাহিদের। হঠাৎ নূপুর বুঝতে পারে, সে সন্তানসম্ভবা। নাহিদ ব্যবসার কাজে কিছুদিনের জন্য দেশের বাইরে যায়। নূপুর স্বামীকে চমকে দেওয়ার জন্য খবরটা চেপে রাখে। এরই মধ্যে এক দুর্ঘটনা বদলে দেয় নূপুরের জীবন। চাঁদের বুড়াবাংলাভিশনে ঈদের দিন রাত আটটা ১০ মিনিটে দেখানো হবে নাটক চাঁদের বুড়া। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন বিন্দু, সজল প্রমুখ। ব্রেইন ড্রেইন হয়ে দেশ ত্যাগ করে চলে যাওয়া সজল আর মাটি আঁকড়ে থাকা বিন্দুর রাগ-ঝাল, অভিমান নিয়ে নাটকের বিস্তার। বিপরীত সংস্কৃতির অনুরাগী দুই তরুণ-তরুণীর সংঘাত তো অনিবার্য। হাইওয়ে টু হেভেনবাংলাভিশনে ঈদের দিন রাত ১১টা ১৫ মিনিটে দেখানো হবে নাটক হাইওয়ে টু হেভেন। রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, সুজানা, চাষী, বাবর প্রমুখ। এক রাতে মিলি অনেকগুলো ঘুমের ওষুধ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। বেরোনোর পর পথে হাঁটতে হাঁটতে রাসেল নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। রাসেল বুঝতে পারে, মেয়েটি আত্মহত্যা করতে চায়। তাই সে আর কিছুতেই মেয়েটির পিছু ছাড়ে না। চলতে চলতে ঘটতে থাকে অনেক চমকপ্রদ ঘটনা। আরমান ভাই ফাইস্যা গেছেবাংলাভিশনে শুক্রবার রাত আটটা ১০ মিনিটে দেখানো হবে নাটক আরমান ভাই ফাইস্যা গেছে। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা প্রমুখ। বিয়ের পরদিন প্রথম সকালেই আরমান নানা বিড়ম্বনার শিকার হয়। স্ত্রী আনিকা তাকে কুসুম ছাড়া ডিম আর শুকনো রুটি দেয় নাশতা হিসেবে। বিরিয়ানি ছাড়া সকালের নাশতা সে ভাবতেই পারে না। এই নিয়ে স্ত্রীর সঙ্গে শুরু হয় মনোমালিন্য। অবশেষে বউকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরমান।তারার পানে চেয়েবাংলাভিশনে বৃহস্পতিবার রাত নয়টা ৪০ মিনিটে দেখানো হবে আড্ডার অনুষ্ঠান তারার পানে চেয়ে। এখানে রুনা লায়লার মুখোমুখি হবেন শাকিলা জাফর। প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।