বাংলাভিশনে আজ থেকে ‘লংমার্চ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক লংমার্চ। পরিচালক মাসুদ সেজান বলেন, ‘লংমার্চ নাটকে আমি সমাজের বাস্তব কিছু চরিত্র তুলে ধরার চেষ্টা করেছি। যারা আসলে নিজেদের প্রতিভাবান মনে করে, তাদের তৈরি মজার মজার ঘটনাগুলো হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি নাটকে। আশা করছি, আমার এইম ইন লাইফ কিংবা পাটিগণিত ধারাবাহিকের মতো লংমার্চও দর্শকের ভালো লাগবে।’বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ বলেন, ‘এখন একটা কথা চালু আছে, বিজ্ঞাপনের ফাঁকে দর্শকদের নাটক দেখতে হয়। তাই আমরা লংমার্চ ধারাবাহিকটির জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ করেছি।’