বাংলাভিশনে ঋতুপর্ণা ও ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বাংলার জনপ্রিয় নায়ক-নায়িকা ফেরদৌস ও ঋতুপর্ণা। একসঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তাঁরা। কিছুদিন আগে ঋতুপর্ণা ঢাকায় এসেছিলেন ফেরদৌস প্রযোজিত এবং নঈম ইমতিয়াজ পরিচালিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রের শুটিং করতে। এরই ফাঁকে ফেরদৌস ও ঋতুপর্ণা অংশ নিয়েছিলেন একটি টিভি অনুষ্ঠানেও। চলচ্চিত্রের নামের সঙ্গে মিল রেখে এর নামও রাখা হয়েছে এক কাপ চা। অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় নায়ক-নায়িকা ফেরদৌস ও ঋতুপর্ণা অনুষ্ঠানটির সঞ্চালক মুনমুনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ ছাড়া দুজন তাঁদের পেশাগত ক্ষেত্রে ভালোলাগা-মন্দলাগা থেকে শুরু করে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন। বাংলাভিশনের জন্য নির্মিত সেলিব্রেটি টক শো এক কাপ চা প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত নয়টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।