বাংলাভিশনে বামবার কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন: প্রকৃত পুরুষ হয়ে উঠুন’—এই স্লোগান নিয়ে এবার কনসার্ট আয়োজন করেছে বামবা। আর্মি স্টেডিয়ামে আগামী ৩ ডিসেম্বর কনসার্ট শুরু হবে বেলা আড়াইটায়। জানা গেছে, পুরো কনসার্টটি ধারণ করে প্রচার করবে বাংলাভিশন। এই কনসার্টে গান করবে নগর বাউল, এলআরবি, সোলস, মাইলস, ওয়ারফেইজ, প্রমিথিউস, অর্থহীন, ক্রিপটিক ফেইথ, আর্টসেল, মেটাল মেজ, পাওয়ার সার্জ ও লালন। কনসার্টটি সামনে রেখে বামবা এবং ইউএনএফপিএ রোববার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে আরও উপস্থিত ছিলেন বারোটি ব্যান্ডের শিল্পীরা।