বাংলাভিশনের আজ বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিকান্দার বক্স এখন পাগলপ্রায় নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও শখ
সিকান্দার বক্স এখন পাগলপ্রায় নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও শখ

বাংলাভিশনের আজ অষ্টম বর্ষপূর্তি হচ্ছে। এ উপলক্ষে দুই দিন এই টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। আজ সকাল সাড়ে ১০টায় হবে বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটার অনুষ্ঠান ‘দৃষ্টি জুড়ে দেশ-নবম বর্ষে আমরা’। রাত পৌনে ১২টায় প্রচারিত হবে টক শো ‘আনন্দ বেদনার কাব্য’। অংশ নিয়েছেন আলী যাকের, ফরিদুর রেজা সাগর ও শামীম শাহেদ। রাত সোয়া আটটায় প্রচারিত হবে তিন পর্বের নাটক সিকান্দার বক্স এখন পাগলপ্রায়। আজ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে গান, আর শুভেচ্ছার পাশাপাশি ‘বাংলার পথে বাংলাভিশন রথে’ অনুষ্ঠান। অনুষ্ঠান থাকছে কাল মঙ্গলবারও। ‘দৃষ্টি জুড়ে দেশ’ স্লোগান নিয়ে এগিয়ে চলেছে বাংলাভিশন। এই প্রতিষ্ঠানের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বলেন, ‘শুরু থেকেই আমরা বাংলা সংস্কৃতি আর বাংলাদেশি সংস্কৃতি যথাযথভাবে দর্শকের সামনে তুলে ধরছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’