বাংলাভিশনের ওয়াপসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনের ওয়েবসাইটের মোবাইল ফোন সংস্করণ চালু হচ্ছে। এর ফলে এখন গ্রামীণফোনের গ্রাহকেরা মোবাইল ফোন থেকেই সর্বশেষ সংবাদ এবং বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের ভিডিও ক্লিপ, বিভিন্ন ওয়ালপেপার, অ্যানিমেশন, রিংটোন, থিম সং ইত্যাদি সংগ্রহ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার বাংলাভিশনের কার্যালয়ে এই ওয়াপসাইটের উদ্বোধন করা হয়। বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের কর্মকর্তা এ জি সারোয়ার, দেওয়ান শামসুর রকিব ও মিজানুর রহমান। নতুন এই সাইটের ঠিকানা: http://wap.banglavision.tv।