বাংলার মাটি বাংলার জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের নায়ক স্বয়ং রবীন্দ্রনাথ। ১৮৮৯ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত কাহিনি। তিনি তখন শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে বাবার জমিদারি এস্টেট দেখভাল করার কাজে নিয়োজিত। কবির দেখা তখনকার বাংলাবৃত্তান্ত রয়েছে ছিন্নপত্রে। এটি অবলম্বন করেই নাটক বাংলার মাটি বাংলার জল।নাটকের দল পালাকার প্রযোজিত বাংলার মাটি বাংলার জল রচনা করেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। গতকাল রোববার সন্ধ্যায় নাটকটির প্রথম প্রদর্শনী হলো শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।নাটকের কেন্দ্রীয় চরিত্র রবীন্দ্রনাথকে ঘিরেই। বিলেতফেরত রবীন্দ্রনাথ। পারিবারিক জমিদারির দায়িত্ব নিয়ে কলকাতা থেকে এলেন বাংলাদেশের শিলাইদহ-শাহজাদপুর-পতিসরে। জাঁকজমকের সঙ্গে তাঁর অভ্যর্থনার আয়োজন করেছেন নায়েব। সম্বোধন করেছেন ‘রাজা’ বলে। কবি চমকে উঠলেন ‘রাজা’ সম্বোধনে। তিনি বললেন, ‘কে রাজা? আমি তো রাজা নই।’ তিনি উপস্থিত গ্রামবাসীকে বলেন, ‘আমি এসেছি তোমাদের সঙ্গে থাকব, মিলব বলে।’কলকাতা থেকে আসার সময় রবীন্দ্রনাথ ভাতিজি ইন্দিরা দেবীকে (সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে) কথা দিয়েছিলেন, বাংলাদেশে এসে যা কিছু দেখবেন, তার সবই লিখে জানাবেন। শিলাইদহ-শাহজাদপুর-পতিসরে বাংলাদেশের প্রকৃতির রূপ নতুন করে আবিষ্কার করতে থাকেন তিনি। এর বর্ণনা চিঠি আকারে পৌঁছে যেতে থাকে ইন্দিরা দেবীর কাছে। সেসব চিঠি নিয়েই ছিন্নপত্র। নাটকে রবীন্দ্রনাথের সঙ্গে এসেছে ইন্দিরা দেবী চরিত্রটিও। পাশাপাশি তৎকালীন বাংলাদেশের সমাজ ও বিচিত্র মানুষের জীবনযাত্রাও এসেছে নাটকে।নাটকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন শামীম সাগর, নাহিদা শারমিন, শাহানা বাপ্পি, সেলিম হায়দার, ফাহমিদা মল্লিক, ইভা খান, কাজী ফয়সল, মোহাম্মদ আলী, নূরী শাহ, শাহরিয়ার খান, অনিকেত পাল ও আমিনুর রহমান।শিল্পী আমিনুল ইসলামের জন্মদিনেকোনো জাঁকজমক নেই, সাদামাটা ঘরোয়া আয়োজন। গতকাল দুপুরে বরেণ্য শিল্পী আমিনুল ইসলামের ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর স্বজন-সুহূদেরা আয়োজনটি করেছিলেন।শিল্পীর গুলশানের বাসায় তাঁর বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একটি কেকও কাটা হয়। ঘরোয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, আবু তাহের, বীরেণ সোম, রেজাউল করিম, নাসিম আহমেদ নাদভী, মাহবুবুর রহমান, সুবীর চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।আমিনুল ইসলামের জন্ম ঢাকায়, ১৯৩১ সালের ৭ নভেম্বর। তিনি ঢাকা সরকারি আর্ট ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৯৫৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করে ১৯৫৩ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ইতালির ফ্লোরেন্সের একাডেমি দ্য বেল আর্তিতে চারুকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ১৯৫৬ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউটে শিক্ষকতায় যোগ দেন এবং ১৯৮৩ সালে অবসর নেন। দেশ-বিদেশে তাঁর ১০টি একক প্রদর্শনী হয়েছে। ১৯৮৮ সালে স্বাধীনতা দিবস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি। আজ তাউ প্রজেক্টজাপানের প্রখ্যাত শিল্পী সেতসু সুজুকির শিল্পকর্ম প্রদর্শনী ‘তাউ প্রজেক্ট’ আজ সোমবার থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বেলা ১১টায় উদ্বোধন করবেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও রফিকুন নবী। প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।