বাংলার রূপ বাংলার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলার রূপ বাংলার মেলা’—এই স্লোগানে ফ্যাশন হাউস অন্যমেলার নতুন শাখা চালু হলো গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। উদ্বোধন করেন জননন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ ও অভিনেত্রী মেহের আফরোজ দম্পতি। এ সময় সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক আলমগীর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।হুমায়ূন আহমেদ বলেন, ‘দেশি পোশাকের মানোন্নয়নে অন্যমেলা কাজ করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’অনুষ্ঠানে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, চার বছর আগে যাত্রা শুরু করে অন্যমেলা মানুষের মনে স্থান করে নিয়েছে। উদ্বোধন শেষে নতুন এই শাখা ঘুরে দেখেন অতিথিরা। অন্যমেলার নতুন এই শাখায় পাওয়া যাচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ, ছেলে ও মেয়েদের ফতুয়া, পাঞ্জাবিসহ নানা পোশাক। এ ছাড়া আছে গয়না, হস্তশিল্পসমাগ্রী এবং পাওয়া যাবে বইও।মা-সন্তানের চিরকালীন আবেগ‘ওপারেতে কালো মেঘ ঝমঝম করে/ এপারেতে রাঙা মরিচ টুকটুক করে’। কোনো এক দূরগাঁয়ের শিশুর মুখে শিল্পী মুস্তাফা মনোয়ার শুনেছিলেন এই ছড়া। তখন থেকেই তিনি মনে-প্রাণে বিশ্বাস করেন, শিশুদের ওপর রঙের প্রভাব থাকবেই। ইচ্ছে হলেই আঁকতে চাইবে ইচ্ছেমতো।গতকাল বিকেলে দৃক গ্যালারিতে এভাবে রং নিয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করলেন মুস্তাফা মনোয়ার। কাল সেখানে ছিল ফ্যাশন হাউস রঙের আয়োজনে শিশুশিল্পীদের চিত্র প্রদর্শনী এবং শিশুদের আঁকা চিত্রকর্মের অনুপ্রেরণায় পোশাক ও অন্যান্য উপহারের প্রদর্শনী।এ বছরের মা দিবসে রঙ আয়োজন করেছিল শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা। শিরোনাম ছিল ‘আমার রঙে আমার মা’। সেই প্রতিযোগিতার নির্বাচিত ২০টি ছবি এবং পুরস্কৃত ছয়টি ছবি অবলম্বনে তৈরি হয়েছে শিশুদের জন্য পোশাক ও উপহারসামগ্রী। সেই সব নিয়েই এই প্রদর্শনী। অনুষ্ঠানে তিনজন রত্নগর্ভাকে সম্মাননা দেওয়া হয়। অতিথি ছিলেন দিলারা জামান। বক্তব্য দেন চন্দ্রশেখর সাহা, কর্ণধার বিপ্লব সাহা ও সৌমিক দাস। অনুষ্ঠানে যে তিনজন রত্নগর্ভাকে সংবর্ধনা দেওয়া হয় তাঁরা হলেন জেবুন্নেছা বেগম, বেগম মুসলিমা সালাম ও বেগম রেজিয়া খানম।এর আগে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক বিভাগে প্রথম হয়েছে উষসী মোমেন, দ্বিতীয় তুবাইশা জামান এবং তৃতীয় আতিকা জাকারিয়া মাওলা। খ বিভাগে প্রথম মেহেনাজ আহেমদ, দ্বিতীয় তাসরিফা হোসেন এবং তৃতীয় সৈয়দ নাঈমা ফারিহ। প্রদর্শনীর দেয়ালজুড়ে শিশুদের আঁকা ছবি। আর স্ট্যান্ডে ঝুলছে সেই ছবির আদলে টি-শার্ট, শার্ট, ফতুয়া, ব্যাগসহ আরও কত কী। রয়েছে মগ, যেখানে ছবির সঙ্গে বিজয়ীর নামও লেখা রয়েছে। শিশুদের আঁকা নিয়ে তাদের জন্য যেমন জিনিস আছে, তেমনি তাদের মায়েদের জন্যও রয়েছে শাড়ি, ব্যাগসহ আরও নানা কিছু। পুরো আয়োজন হয়ে ওঠে মা ও সন্তানের অপূর্ব মেলবন্ধনের প্রতীকী এক চিত্র। প্রদর্শনী চলবে ১৯ আগস্ট পর্যন্ত।সেলিম আল দীন জন্মোৎসবকাল ১৮ আগস্ট বুধবার নাট্যাচার্য সেলিম আল দীনের ৬১তম জন্মদিন। নাট্য সংগঠন স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ‘প্রাচ্যমঞ্চের পার্থ হে তুমি/ পুণ্যশোক সেলিম আল দীন’ স্লোগান নিয়ে চার দিনব্যাপী ‘সেলিম আল দীন জন্মোৎসব’-এর আয়োজন করেছে। এতে সেলিম আল দীনের নাটক মঞ্চায়ন, জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সেমিনার, নাট্যাচার্যকে নিয়ে রচিত উৎসব-সংগীত পরিবেশন করা হবে। গতকাল শিল্পকলা একাডেমীর সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বুধবার বিকেল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করবেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা।উৎসবের উদ্বোধনী দিনে সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে নাট্য প্রযোজনা ফেস্টুনে লেখা স্মৃতি মঞ্চস্থ হবে। উৎসব চলবে ২১ আগস্ট পর্যন্ত।মন পবনের নাওমৈমনসিংহ গীতিকার চিরায়ত লোককাহিনী নিয়ে গড়ে উঠেছে নাটক মন পবনের নাও। নাট্যকার বিভাস চক্রবর্তীর মাধব মালঞ্চী কইন্যা অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। মৈমনসিংহ গীতিকার সেই পুরোনো গল্পকেই নতুন করে তুলে ধরেছেন নাটকের দল নাট্যবেদের কর্মীরা। দলটির প্রথম প্রযোজনাও এটি। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে এই নাটকের মঞ্চায়ন হলো।