বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ জুন বিকেলে রাজধানীর ফ্যান্টাসি কিংডমে আয়োজন করা হয় ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’। এই কনসার্টে মাদককে ‘না’ বলার জন্য সবাইকে আহ্বান জানান দেশের চলচ্চিত্র, নাটক আর গানের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানে গান গেয়েছেন এলআরবি, চিরকুট, আসিফ আকবর, ন্যান্সি, রিংকু ও ইমরান। গানের ফাঁকে ফাঁকে মঞ্চে এসেছেন মিশা সওদাগর, তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী, মুনমুন, ইমন, নিপুণ ও আরিফিন শুভ। কনসার্টটি আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে বেলা ১১টা ৫ মিনিটে।