বাংলায় নারীপুরুষ গ্রন্থ প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটাই পারিবারিক পরিবেশ সৃষ্টি হয়েছিল অনুষ্ঠানে। মা, শাশুড়ি, স্বামী, সন্তান এবং পরিবারের আরও আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের নিয়ে গতকাল শুক্রবার শীতের বিকেলে হলো তরুণ প্রজন্মের গবেষক বিলকিস রহমানের উনিশ শতকে বাংলায় নারীপুরুষ সম্পর্ক বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এটি হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে।
বিলকিস রহমান দীর্ঘ প্রায় ১০ বছর উনিশ শতকে মধ্যবিত্ত নারী-পুরুষের সম্পর্কের স্বরূপটি কী ছিল তা নিয়ে কাজ করেছেন। এটি ছিল তাঁর পিএইচডি গবেষণার বিষয়। এই অভিসন্দর্ভটির ওপর ভিত্তি করেই বইটি প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। শুরুতেই এসব তথ্য জানিয়ে দিলেন অনুষ্ঠানে সঞ্চালক আবৃত্তিশিল্পী বিলকিস রহমানের স্বামী আহকাম উল্লাহ।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। মোড়ক উন্মোচন করে তিনি বলেন, ‘সাহিত্য, আত্মজীবনী, দলিলপত্র, কাবিননামাসহ বিভিন্ন সূত্র থেকে প্রচুর তথ্য সংগ্রহ করে লেখক ইতিহাসের আলোকে নর-নারীর বিচিত্র সম্পর্ক উদ্ঘাটনের প্রয়াস পেয়েছেন। এতে আমরা ওই সময়ের বাঙালির সামাজিক ও পারিবারিক জীবন সম্পর্কে নতুন ধারণা লাভ করেছি।’ অনুষ্ঠানে আরও আলোচনা করেন সোনিয়া নিশাত আমিন। লেখক বিলকিস রহমান তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর মা গুলবদন রহমান ও শাশুড়ি সুফিয়া ইমাম। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী।