বাংলায় ‘স্ল্যামডগ মিলিয়নিয়ার’!
অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার এবার বাংলাদেশের টেলিভিশন দর্শকেরা দেখতে পাবেন। তা-ও আবার বাংলা ভাষায়! আর বাংলাদেশের দর্শকদের এ সুযোগ করে দিচ্ছে চ্যানেল আই। দেখানো হবে ঈদের পরদিন বেলা ১১টা ১০ মিনিটে।বাংলায় ডাবিংকৃত অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার বাংলাদেশে পরিবেশন করছে প্রযোজনাপ্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেনি বয়েল। অভিনয় করেছেন দেব পায়েল, ফ্রিদা পিন্টো, অনিল কাপুর, ইরফান খান, সৌরভ শুক্লা প্রমুখ।স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। এ জন্য তিনি অর্জন করেছেন বিশ্বচলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘অস্কার’।উল্লেখ্য, ২০০৮ সালে নির্মিত স্লামডগ মিলিয়নিয়ার সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ মোট আটটি বিভাগে অস্কার পেয়েছে। এ ছাড়া বাপটা অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ মোট সাতটি পুরস্কার অর্জন করে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেও সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ মোট চারটি পুরস্কার লাভ করে। ছবির কাহিনিকার সাইমন ব্যুফয়। বিকাশ স্বরূপের উপন্যাস ও অ্যান্ড এ অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি।