বাংলোয় চিতাবাঘ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা এবং ভারতের রাজ্যসভার সদস্য হেমা মালিনীর মুম্বাইয়ের সরকারি বাংলোয় শুক্রবার সকালে একটি চিতা বাঘ ঢুকে পড়ে। বাংলোটি মুম্বাইয়ের শহরতলিতে। এ সময় হেমা মালিনী বাংলোয় ছিলেন না। বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা দ্রুত বনকর্মীদের খবর দেন। এরপর বনকর্মীরা এসে বাঘটিকে খাঁচায় বন্দী করে নিয়ে যান। পরে জানানো হয়, চিতা বাঘের কারণে বাসায় কোনো অঘটন ঘটেনি।বাংলোর পাশেই ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। সেখান থেকেই লোকালয়ে চলে এসেছিল চিতা বাঘটি।