বাইকগুলো সন্তানের মতো: এব্রাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের হার্টথ্রব অভিনেতা জন এব্রাহামের মোটরবাইক প্রীতির কথা কমবেশি সবার জানা। নিজের মুঠোফোনে রিংটোন হিসেবে রেখেছেন বাইকের শব্দ। এব্রাহামের এক হাজার সিসির একটি ইয়ামাহা আরওয়ান এবং এক হাজার ৭০০ সিসির একটি ভি-ম্যাক্স বাইক আছে। সুযোগ পেলে গভীর রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়েন। ছোটবেলা থেকে চালাতে চালাতে বাইকের ইঞ্জিন সম্পর্কে বিস্তর জানা হয়ে গেছে তাঁর। সম্প্রতি একটি অনুষ্ঠানে আলাপ প্রসঙ্গে এব্রাহাম বলেন, ‘বাইক দুটির ইঞ্জিন ভারত তো ছাড়, বোধকরি বিশ্বের সেরা ইঞ্জিন। কারণ, এগুলোর মালিক আমি। এগুলো আমার কাছে সন্তানের মতো।’ আইএএনএস।