বাউল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাউল সমাবেশের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ‘ফতোয়াবাজদের রুখে দাঁড়াও’ আহ্বান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হবে আজ বিকেল চারটায়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, ‘অপশক্তির কাছে মাথা নত করা আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। ফতোয়াবাজদের এখনই রুখে দাঁড়াতে হবে। বাউলদের ওপর ফতোয়াবাজদের নির্যাতনকে মোটেও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না। এর প্রতিবাদ করতে এ সমাবেশ আয়োজন করেছি। এ সমাবেশে শিল্পের অন্য ধারার মানুষেরা বাউলদের সঙ্গে সংহতি প্রকাশ করবে।’দেশের বিভিন্ন অঞ্চলের বাউলদের আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবে বাউলদের কথা এবং গানও। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।