বাউলগানের অ্যালবাম করছে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যাত্রা থেকে আমরা এবার বাউলগানের অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছি। আমাদের যাত্রার সঙ্গে অনেক দিন থেকে আছেন বাউলশিল্পী আবদুল আলীম, তাঁর ছেলে লোকমান ও মেয়ে রোজিনা। তাই ওঁদের অ্যালবাম দিয়েই এই কাজটা শুরু করেছি। ওঁদের এই অ্যালবামের নাম আসর। এরপর পর্যায়ক্রমে আমরা বাজারে আনব শফি মণ্ডল, কাঙ্গালিনী সুফিয়াসহ আরও অনেক বাউল শিল্পীর গানের অ্যালবাম। আর এ কাজ অব্যাহত থাকবে।’ বললেন যাত্রার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলা ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল।গত বুধবার বনানীর কামাল আতার্তুক এভিনিউতে যাত্রায় আনুষ্ঠানিকভাবে আসর অ্যালবামটির মোড়ক খোলা হলো। অ্যালবামটির মোড়ক খুললেন বারী সিদ্দিকী, আনুশেহ আনাদিলসহ আরও অনেকে। অনুষ্ঠানে অ্যালবামটির তিন শিল্পীই গান করেন। আসর অ্যালবামে গান আছে নয়টি। আর এগুলো নেওয়া হয়েছে রাধা রমণ, উত্তম ঘোষ, উকিল মুন্সি, লালন সাঁইয়ের গান থেকে। সংগীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী এবং কম্পোজিশন করেছেন রোকন ইমন। আর সাউন্ড মেশিন ও যাত্রা যৌথভাবে প্রকাশ করেছে অ্যালবামটি।