বাউলশিল্পীদের পদযাত্রা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় লালনের গান করছেন এক বাউল l ছবি: প্রথমআলো
শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় লালনের গান করছেন এক বাউল l ছবি: প্রথমআলো

১১ আগস্ট থেকে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় চলছে চার দিনব্যাপী ‘ফকির লালন সাঁইজির ঘরানার ভাবশিষ্যদের সম্মিলনী ও ভাব গীত পরিবেশনা’ শীর্ষক গানের আসর। সারা দেশ থেকে আসা বাউলশিল্পীরা এতে অংশ নেন। গতকাল তৃতীয় দিনে গান শোনান ফকির শরীফ সাধু, ফকির বাউল শুভা বিশ্বাস, ফকির শাহ আলম, ফকির ইয়াকুব, ফকির নিজাম সাঁই, ফকির বাউল মোহিনী সরকার, ফকির বাউল গণেশ বসু ফকির নইর সাহ, ফকির হৃদয় সাঁই এবং বাউলগুরু পাগলা বাবলু।
গতকাল সকালে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল বাউলসংগীত সংরক্ষণবিষয়ক আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ছিলেন সভাপতি। আলোচনা করেন মো. মনজুর হোসেন, এ কে এম শাহনাওয়াজ, কিরণ চন্দ্র রায়, ফকির হৃদয় সাঁই ও পাগলা বাবলু।
আজ এ আয়োজনের শেষ দিন থাকছে ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক বাউলশিল্পীদের পদযাত্রা। সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে পদযাত্রা। পদযাত্রা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।