বাকশিল্পাঙ্গনের 'শেকল ভাঙার পদ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকশিল্পাঙ্গন আয়োজন করছে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি অনুষ্ঠান ‘শেকল ভাঙার পদ্য ২০১৪’। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে আজ এবং কাল শনিবার অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়।
আজ আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা, হাসান আরিফ, মাহিদুল ইসলাম ও ঝর্ণা সরকার। দলীয় আবৃত্তি করবে শ্রুতিঘর, ঢাকা স্বরকল্পন, বাকশিল্পাঙ্গন। সবশেষে থাকবে মান্নান হীরার লেখা নাটক রাজারবাগ ’৭১। কাল বিশ্ব নারী দিবস। কাল থাকবে প্রথিতযশা নারীদের অংশগ্রহণে একক আবৃত্তি। দলীয় আবৃত্তি করবে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ। সবশেষে থাকবে আবৃত্তির সঙ্গে নাচ।