বাকার বকুল ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর ঘটনা নাটকটি কী ধরনের?এখানে নাটকটির গল্প গড়ে উঠেছে একটি দূর্ঘটনাকে কেন্দ্র করে। হাইওয়ে রোডে একজন মানুষ দুর্ঘটনায় পড়ে। আহত অবস্থায় তার শরীরের ওপর আরও একাধিক গাড়ি চাপা দিয়ে যায়। তাঁর চেহারা আর চেনা যায় না, মৃত্যু নিশ্চিত হয় তার। সারা রাত এভাবে যাওয়ার পর সকালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ রকম ঘটনা আমাদের এখানে অহরহ ঘটছে। বর্তমান সময়কে ধরেই নাটকটি করেছি।নিজের নির্দেশনার এটি কি আপনার লেখা প্রথম নাটক? হ্যাঁ, নিজের লেখা ও নির্দেশনায় এটি আমার প্রথম নাটক । সেই দিক থেকে নির্দেশনার ক্ষেত্রে কিছুটা সুবিধাও হচ্ছে। যে ভাবনা নিয়ে নিজে নাটকটি লিখেছি, নির্দেশায় সেটি যথাযথভাবে প্রয়োগ করতে পারছি। আপনি তো প্রাচ্যনাটে কাজ করেন। সে ক্ষেত্রে নিজ দলের বাইরে নির্দেশনা দেওয়ার বিষয়টি কীভাবে দেখেন?আমরা যাঁরা গ্রুপ থিয়েটার চর্চা করি, বাইরে কাজ করা তাঁদের পক্ষে একদিক থেকে ভালো। একটি দলের মধ্যে একাধিক নির্দেশক থাকেন। তাই নির্দেশনা দেওয়ার সুযোগও কম পাওয়া যায়। ফলে সেই সুযোগটা যদি বাইরের কোনো দল বা সংস্থার নাটকে কাজে লাগানো যায়, তাহলে নাট্যচর্চার ক্ষেত্র যেমন আরও সুসংহত হয়, পাশাপাশি পরবর্তী সময়ে দলের নাটকে নির্দেশনার সুযোগও সহজ হয়।নিজ দলে কি নির্দেশনা দিয়েছেন?না, এখনো সুযোগ হয়নি। তবে সম্প্রতি প্রাচ্যনাট স্কুল অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন-এ সর্বশেষ ব্যাচের সমাপনী নাটকের নির্দেশনা দিয়েছি—আমেরিকান নাট্যকার ইউজিন ওনীলের দ্য হিয়ারি এপ। নাটকটি প্রাচ্যনাট স্কুলের প্রযোজনা হলেও মূল দলের প্রযোজনা হিসেবে এখনো ঘোষণা আসেনি। কিন্তু প্রাচ্যনাটের রাজা এবং অনন্যা ও সার্কাস সার্কাস নাটক দুটিতে নিয়মিতই অভিনয় করছি। আপনি মঞ্চে অভিনয় করেন, নাটক লেখেন আবার নির্দেশনাও দিচ্ছেন। কোনটি বেশি পছন্দ?আমি অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিনয়ই বেশি টানে। তবে নাটক লেখা এবং নির্দেশনা দেওয়ার মধ্যেও অন্য রকমের ভালো লাগা আছে। তাই অভিনয়ের পাশাপাশি নিয়মিতই নাটক লিখছি এবং নির্দেশনা দেওয়ারও চেষ্টা করছি।