বাগদান সারলেন কিইরা নাইটলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিক জেমস রাইটনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী কিইরা নাইটলি। সম্প্রতি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কিইরার মুখপাত্র সারা কিন।‘বিয়ে করতে চান কিইরা ও জেমস। সেই উদ্দেশে সম্প্রতি বাগদানের কাজটি সেরে ফেলেছেন এই জুটি।’ সারার উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য বাগদান কিংবা বিয়ের দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি কিইরার মুখপাত্রের পক্ষ থেকে।উল্লেখ্য, ২০০৩ সাল থেকে পরবর্তী দুই বছর অভিনেতা জেমি ডরন্যানের সঙ্গে প্রেম ছিল কিইরার। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রাইড অ্যান্ড প্রিজুডিস’ ছবির কেন্দ্রীয় চরিত্রে সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে অস্কার মনোনয়ন পান কিইরা। ছবিটিতে অভিনয়ের সময় সহ-অভিনেতা রুপার্ট ফ্রেন্ডের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর। এরপর এই জুটি টানা পাঁচ বছর চুটিয়ে প্রেম করেছেন।পরবর্তীকালে ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ব্রিটিশ ব্যান্ডদল ক্লেক্সনসের গায়ক ও কিবোর্ড-বাদক জেমস রাইটনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন কিইরা। আগের প্রেমগুলো না টিকলেও, এবারে জেমসের সঙ্গে বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।