বাগদান সারলেন মাইলি-লিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস এবং অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের তিন বছরের প্রেম অবশেষে পরিণয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রেমিকা মাইলিকে বাগদানের আংটি পরিয়ে দিয়েছেন ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা লিয়াম। মে মাসের শেষ দিনটিতে মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলির আঙুলে সাড়ে তিন ক্যারেট ওজনের হীরার আংটি পরিয়েছেন ২২ বছর বয়সী অস্ট্রেলিয়ান এ অভিনেতা। স্বভাবতই প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ায় দারুণ খুশি ১৯ বছর বয়সী মাইলি। এ প্রসঙ্গে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘লিয়ামের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ায় আমি অনেক খুশি। আশা করছি, ভবিষ্যতে ওর সঙ্গে সুন্দর ও সুখের একটি জীবন কাটাব।’বাগদানের সপ্তাহখানেক বাদে এক টুইটার বার্তায় মাইলি লিখেছিলেন, ‘জীবনটা সত্যিই অনেক সুন্দর।’২০০৯ সালে ‘দ্য লাস্ট সং’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রণয়ে জড়িয়েছিলেন মাইলি-লিয়াম। ২০১০ সালে ঝড় ওঠে তাঁদের সম্পর্কে। অবশ্য পরের বছরই ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগান তাঁরা। অবশেষে সেই সম্পর্ক স্থায়ী একটি রূপ পেতে যাচ্ছে।বাগদান শেষে নিজের উচ্ছ্বাসকে তাই আর চেপে রাখতে পারেননি লিয়াম। তিনি বলেছেন, ‘অতীতে কী হয়েছে-না হয়েছে সেটা ভেবে লাভ কী! এখন আমরা একসঙ্গে আছি—এটাই সবচেয়ে বড় কথা। সত্যিই মাইলি আমার জীবনকে সুখে ভরিয়ে দিয়েছে।’