বাগদানের খবরে অবাক অ্যাডেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত তারকা অ্যাডেলের বাগদান নিয়ে হাওয়ায় জোর গুঞ্জন চলছিল। গত ফেব্রুয়ারিতে ব্রিট অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তাঁর আঙুলে হীরার আংটি এ গুঞ্জনের জন্ম দেয়। হালে মুখ খুলেছেন তিনি। জানালেন, বাগদানের খবরে অবাক হয়েছেন তিনি। বললেন, ‘না, প্রেমিক সাইমন কনেকিকে বিয়ে করছি না। এমন কোনো পরিকল্পনা আপাতত নেই। আর বাগদানের খবর তো—ফুঁ!’ নিজের ২৪তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে গত মঙ্গলবার নিজের টুইটার পাতায় এই গায়িকা ভক্তদের উদ্দেশে লেখেন, শিগগিরই বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তাঁর। এএনআই।