বাগেরহাট ফিল্ম সোসাইটির চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাট ফিল্ম সোসাইটি আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘অমর একুশে বাংলা চলচ্চিত্র উৎসব’। গ্রামীণফোনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন (পুরাতন শিল্পকলা একাডেমী) মিলনায়তনে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্বোধন শেষে দেখানো হবে গোলাম রাব্বানী পরিচালিত বৃত্তের বাইরে ছবিটি। উৎসবে ২৩টি বাংলা পূর্ণদৈর্ঘ্য ছবি দেখানো হবে। আরও থাকবে ঢাকা, খুলনা ও চট্টগ্রামের নবীন নির্মাতাদের তৈরি ১৬টি মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র।