বাগেরহাটে শুরু হলো ‘বাঙলা চলচ্চিত্র উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাট ফিল্ম সোসাইটি আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘অমর একুশে বাঙলা চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার সন্ধ্যায় উৎসব উদ্বোধন করেন ভারতের চলচ্চিত্রনির্মাতা অঞ্জন দাস। বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন এসি লাহা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর তাঁর নির্মিত চলচ্চিত্র বাঁশিওয়ালা প্রদর্শন করা হয়।উৎসব পরিচালক আবদুল্লাহ বনি জানান, উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শিশুতোষসহ প্রতিদিন চারটি করে বাংলা চলচ্চিত্র দেখানো হবে উৎসবে।