বাঘ রক্ষায় ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো ঝলমলে সিনেমাজগৎ থেকে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বন-জঙ্গলে ঘোরাঘুরি শুরু করেছেন। বিশ্বে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এক যুগের মধ্যে সেই সংখ্যা দ্বিগুণ করতে প্রচারণায় নেমেছেন এই অভিনেতা। এরই অংশ হিসেবে গত মে মাসের শেষের দিকে তিন দিনের এক সফরে নেপালে এসেছিলেন। এ সময় তিনি পশ্চিম নেপালের বারদিয়া জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের (ডব্লিউডব্লিউএফ) সঙ্গে একটি চুক্তি সই করেন। চুক্তির অংশ হিসেবে এখন থেকেই বাঘ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাবেন ডিক্যাপ্রিও। আর ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে দুই কোটি ডলারের তহবিল জোগাড় করতে হবে। ওয়েবসাইট।