বাঘ রক্ষায় ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ১০০ বছর আগে পৃথিবীতে লাখ খানেক বাঘ ছিল। এখন সেই সংখ্যা তিন হাজার ২০০-তে এসে ঠেকেছে। বাঘ রক্ষায় ও বাঘের সংখ্যা ২০২২ সালের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যে বিশ্বের ১৩টি দেশের নেতারা সম্প্রতি এক সম্মেলনে অংশ নেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওই সম্মেলনে গত মঙ্গলবার যোগ দিয়েছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও (৩৬)। বাঘ রক্ষায় তিনি বিশ্ব বন্য প্রাণী তহবিলে (ডব্লিউডব্লিউএফ) ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন। চলতি বছর থেকে ‘সেভ টাইগারস নাউ’ (এখন থেকেই বাঘ রক্ষা করো) অভিযানের সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেতা। ওয়েবসাইট।