বাঘিনী সন্দর্শনে টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার শ্রফ
টাইগার শ্রফ

হিরোপান্টির প্রচারণায় ভারতের নাগপুরে গিয়েছিলেন টাইগার শ্রফ। সেখানে গিয়ে লি নামের একটি চার বছর বয়সী বাঘিনীর কথা জানতে পারেন। যে বাঘিনীটিকে রাখা হয়েছে নাগপুরের মহারাগবাগ চিড়িয়াখানায়। ব্যস্ততার এক ফাঁকে টাইগার চিড়িয়াখানায় গিয়ে সেই বাঘিনীটিকে দেখেন। এরপর সেই লিকে দত্তকও নেন। এখন থেকে লির সব খরচের ভার টাইগারের। সমস্যা হলো, টাইগারকে চোখের সামনে পেয়ে ভক্তকুল আর কোনো বাঘটাঘ দেখে তৃপ্ত হচ্ছিল না। রীতিমতো ভিড়। ফলে লিকে খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়নি টাইগারের। এরপর নাগপুর টাইমস পত্রিকা অফিসে গেলে টাইগার তাঁর এই দুঃখের কথা সেখানকার সাংবাদিকদের জানান। নাগপুর টাইমস-এর সাংবাদিকেরা লির সঙ্গে টাইগারের ‘একান্ত’ সময় কাটানোর ব্যবস্থাও করে দেন।