বাঙালি গোয়েন্দা রাহুল বোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল বোস
রাহুল বোস

ফেলুদা, ব্যোমকেশ—এবার আসছে আরেকটি গোয়েন্দা চরিত্র। নতুন এই চরিত্রটির নাম ‘প্র্যাট’। ঋতব্রত ভট্টাচার্যের সন্ধ্যা নামার আগে ছবিতে এই গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন রাহুল বোস। এরই মধ্যে রাহুল শেষের কবিতা ছবির শুটিং শেষ করেছেন। এবার তিনি নতুন এই গোয়েন্দা চরিত্রটিকে ফুটিয়ে তুলতে প্রস্তুতি নিচ্ছেন।
ঋতব্রত ভট্টাচার্য বলেছেন, ‘হ্যাঁ, আমার সন্ধ্যা নামার আগে ছবিতে রাহুল কাজ করছেন। এটা একটা থ্রিলার ছবি। ছবির গল্পে রহস্য সমাধানের দায়িত্ব নিয়ে পর্দায় আসবেন গোয়েন্দা রাহুল। ছবিতে তাঁর নাম প্রত্যুষ আলোক ভট্টাচার্য ওরফে প্র্যাট। অন্যান্য গোয়েন্দা চরিত্রের তুলনায় প্র্যাট একেবারেই আলাদা। আর রাহুল বুদ্ধিদীপ্ত অভিনেতাদের মধ্যে একজন। আমরা মনে করছি, প্র্যাট চরিত্রের জন্য তিনিই যথাযথ।’
সন্ধ্যা নামার আগে ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে ভারতের ঝাড়খন্ডের কিছু এলাকা।