বাঙালি প্রিয়াঙ্কা চোপড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরফি ছবিতে ‘ঝিলমিল চ্যাটার্জি’ চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বাঙালি চরিত্র তো তাঁর প্রিয় হবেই। গুন্ডে ছবিতে আবার বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘বাঙালি মেয়েরা ভীষণ সাহসী আর সুন্দর। আমি এমন মেয়ের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি।’কলকাতার পটভূমিতে এই শহরের দুই মাস্তানের জীবনকে ঘিরে এই ছবির কাহিনি। প্রিয়াঙ্কার সঙ্গে ছবিতে অভিনয় করছেন রণবীর সিং ও অর্জুন কাপুর।‘ছবিতে আমার চরিত্রটি এক বাঙালি মেয়ের। নাম নন্দিতা। মাত্রই ছবির কাজ শুরু হলো। এর বেশি কিছু আর বলতে পারছি না।’ বলছিলেন প্রিয়াঙ্কা। আইএএনএস।