বাঙালিবধূ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরালায় জন্ম হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে বিদ্যা বালানের সম্পর্কটা সব সময় মধুর। এমনকি বিদ্যা নিজেও মানেন, পশ্চিমবঙ্গই তাঁর ‘দ্বিতীয় বাড়ি’।বাঙালিদের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্কটা আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ নিলেন এই বলিউড অভিনেত্রী।জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গান ‘জানি না’ ব্যবহূত হচ্ছে একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে। সেই বিজ্ঞাপনচিত্রে এক বাঙালি গৃহিণীর ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে। বিজ্ঞাপনচিত্রটির জন্য দুই লাইন গানও গেয়েছেন বিদ্যা বালান। বিদ্যা ২০০৩ সালে বাংলা ছবি ভালো থেকোতে অভিনয় করেন। ওয়েবসাইট।