বাঙালির আত্মপরিচয় ও ঋত্বিক কুমার ঘটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও জাতীয় জাদুঘর আয়োজিত ‘ঋত্বিক ঘটক রেট্রোস্পেকটিভ’-এর গতকাল ছিল দ্বিতীয় দিন। সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাঙালির আত্মপরিচয় ও ঋত্বিক কুমার ঘটক’ শীর্ষক বিশেষ বক্তৃতা। বক্তৃতা করেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ঋত্বিক গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়।
এ ছাড়া গতকাল বিকেল চারটায় প্রদর্শিত হয় ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র নাগরিক। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ, অযান্ত্রিক। আজ ১৪ ফেব্রুয়ারি বিকেল চারটায় প্রদর্শিত হবে বাড়ি থেকে পালিয়ে, সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে ফিয়ার, মেঘে ঢাকা তারা।
সব চলচ্চিত্র বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে। সব প্রদর্শনী আসন খালি থাকা সাপেক্ষে সবার জন্য উন্মুক্ত।