বাঙালির গোপাল ভাঁড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাঙালির গোপাল ভাঁড়: একটি লোক-চরিত্রের নির্মাণের সন্ধানে শীর্ষক ধারাবাহিক একক বক্তৃতার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের ইতিহাসবিদ, গবেষক অধ্যাপক গৌতম ভদ্র। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
গোপাল ভাঁড় বিষয়ে দ্বিতীয় দিনের একক বক্তৃতায় অধ্যাপক গৌতম ভদ্র প্রাসঙ্গিক পুস্তক-বিজ্ঞাপনচিত্র-প্রচ্ছদপট-চলচ্চিত্রের পোস্টার ও গোপাল ভাঁড়ের নানা স্মারকচিত্র প্রদর্শনের মাধ্যমে গোপাল ভাঁড় চরিত্রের সামাজিক-সাংস্কৃতিক রূপান্তরকে তুলে ধরেন।