প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান, আবৃত্তি ও বাচনে আজ স্মরণ করা হবে শিল্পাঙ্গনের দুই কীর্তিমানকে। ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরীর জন্মদিন এ মাসেই। সেই উপলক্ষে তাঁদের স্মরণে সাংস্কৃতিক আয়োজন করেছে কণ্ঠশীলন ‘বন্ধু রহো রহো সাথে’।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনে এই আয়োজনে গান করবেন লাইসা আহমদ লিসা ও আবদুল ওয়াদুদ, আবৃত্তি করবে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড থিয়েটার একাডেমি ও কণ্ঠশীলন। সংগঠনটির সাধারণ সম্পাদক ফওজিয়া মান্নান বলেন, ‘ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরীর অবদান মনে রেখে নিজেদের আরও এগিয়ে নিতে প্রতিবছর কণ্ঠশীলনের এই দুই প্রাণপুরুষকে স্মরণ করি আমরা।’
অনুষ্ঠানে দুই কীর্তিমানকে নিয়ে কথা বলবেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, চিত্রকর সমরজিৎ রায়চৌধুরী ও মুস্তাফা মনোয়ার এবং কণ্ঠশীলনের সভাপতি সন্জীদা খাতুন।