বাচসাস চলচ্চিত্র পুরস্কার ১০ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ থেকে ২০১২—এ চার বছরের বাচসাস চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে আগামী ১০ অক্টোবর। এ উপলক্ষে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। অনুষ্ঠানটির জন্য সম্ভাব্য স্থান নির্বাচন করা হয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়াম। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি আবদুর রহমান। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকবাল করিম ও বাচসাস চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডের চেয়ারম্যান চিন্ময় মুৎসুদ্দি।
আবদুর রহমান বলেন, প্রতিবছরের জন্য ১৭টি বিভাগে এ পুরস্কার দেওয়া হবে। মোট পুরস্কার ৬৮টি। এ ছাড়া দুজনকে দেওয়া হবে আজীবন সম্মাননা। তাঁদের নাম এখনো চূড়ান্ত হয়নি।