বাচসাস নির্বাচন ১৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ২০১২-২০১৪ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর আগে এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ মার্চ। তবে অনিবার্য কারণবশত নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এবার তারিখ পিছিয়ে ১৫ জুন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী এবারের বাচসাস নির্বাচন অনুষ্ঠিত হবে এ বছরের ১৫ জুন। বাচসাস নির্বাচন উপলক্ষে গঠিত ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশারের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ মে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাইনুল হক ভুঁইয়া, রেজাউল করিম শামীম, মৃদুল সাহা, মো. মাহবুবুর রহমান আলমগীর ও এরফানুল হক নাহিদ।ফরিদ বাশার প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, মোট ২১টি পদের জন্য মনোনয়ন কিনতে পারবেন আগ্রহী প্রার্থীরা। প্রতিটি পদের জন্য মনোনয়নপত্রের দাম ধরা হয়েছে ৩০০ টাকা। উল্লেখযোগ্য পদগুলো হলো: প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দফতর সম্পাদক ও নির্বাহী সদস্য। বাশার আরও জানান, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র কিনতে পারবেন ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে। ২৬ মে মনোনয়নপত্র বাছাই করা হবে। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ মে এবং ৩০ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩১ মে।উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাংলাদেশের চলচ্চিত্রবিষয়ক সংবাদ পরিবেশনার কাজে নিয়োজিত সাংবাদিকদের নিয়ে গঠিত একটি সংস্থা। এই সংস্থা প্রতিবছর চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার প্রদান করে থাকে।