বাচ্চা ভয়ংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অন্যতম আলোচিত জুটির নাম সাইফ-কারিনা। ছবির উদ্বোধনী প্রদর্শনী থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিংবা ঘরোয়া অনুষ্ঠান, সবখানেই তাঁদের দেখা যায় একসঙ্গে। বিয়েটা হবে হবে করে আটকে থাকলেও সাইফ-কারিনার সম্পর্ক যে দারুণ যাচ্ছে, এ নিয়ে সন্দেহ নেই কারও। কিন্তু মুশকিলটা বাধে শুধু এক জায়গাতেই। প্রেমিক হিসেবে সাইফ আলী খান যেমন নিবেদিতপ্রাণ, তেমনি বাবা হিসেবেও তিনি বেশ দায়িত্বপরায়ণ। নিন্দুকদের কথা, সারাক্ষণ সাইফের সঙ্গে থাকলেও সাইফের ছেলেমেয়েরা বেড়াতে এলে কারিনা কাপুরের নাকি আর ছায়াও দেখা যায় না। সাইফের বাচ্চাদের সঙ্গ ঠিক উপভোগ করতে পারেন না বলেই এ সময় কারিনা চলে যান নিজের অ্যাপার্টমেন্টে। বেচারি কারিনা! ১৯৯১ সালে সাইফ বিয়ে করেছিলেন অমৃতাকে। ২০০৪ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। ওয়েবসাইট।