বাচ্চাদের পছন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন—শনিবার। তারিখ—২ এপ্রিল। স্থান—যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গ্যালেন সেন্টার। সেদিন সেখানে জড়ো হয়েছিল হাজার দশেক বাচ্চাকাচ্চা। ‘২৪তম বার্ষিক নিকেলোডিওন কিডস চয়েস অ্যাওয়ার্ড’ বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল ওরা। ওদের চোখে সবচেয় জনপ্রিয় ছবি জ্যাকি চ্যানের দ্য কারাটে কিড, জনপ্রিয় অভিনেতা জনি ডেপ (অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড), অভিনেত্রী মাইলি সাইরাস (দ্য লাস্ট সং); অ্যানিমেশন ছবির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডেসপিক্যাবল মি, টিভি শো আই কারলি, টিভি অভিনেতা ডিল্যান স্প্রউস (দ্য সুইট লাইফ অন ডেক), টিভি অভিনেত্রী সেলেনা গোমেজ (উইজার্ডস অব বেভারলি প্লেস); রিয়েলিটি শোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমেরিকান আইডল আর কার্টুনে সেরা স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস। গানের দুনিয়াও বাদ যায়নি শিশুদের বিচার থেকে। সবচেয়ে জনপ্রিয় গানের দল হয়েছে ব্ল্যাক আইড পিস, মহিলা সংগীতশিল্পী কেটি পেরি, জাস্টিন বিবার সেরা ছেলেদের মধ্যে। আর সবচেয়ে জনপ্রিয় গানটিও ওই বিবারেরই—‘বেবি’। ওয়েবসাইট।