বাজারে আসার আগেই ‘বেস্ট সেলার’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সব হিসাব-নিকাশ ওলট-পালট করে দিতে যাচ্ছেন গায়িকা সুজান বোয়েল। আগামী নভেম্বরে তাঁর দ্বিতীয় অ্যালবাম দ্য গিফট বাজারে আসছে—এমন ঘোষণার মাত্র তিন দিনের মাথায় অ্যালবামটি সর্বাধিক বিক্রির তালিকায় চলে গেছে।সুজানের অ্যালবাম আসছে শোনামাত্র লোকজন অনলাইন ও ফোনে অর্ডার দেওয়া শুরু করেছে। ‘অবস্থা এমন দাঁড়িয়েছে যে ঘোষণার দ্বিতীয় দিন থেকেই এটি বেস্ট সেলার তালিকার ওপরের দিকে চলে এসেছে। আর তৃতীয় দিনে এটি শীর্ষে অবস্থান করছিল।’ বললেন, অ্যামাজনের সংগীত পরিচালক ক্রেগ পপ। অ্যালবামটি বাজারে আসার আগেই এটি নিয়ে হইচই শুরু হয়ে গেছে বলে মন্তব্য করলেন পপ। তবে কী পরিমাণ অর্ডার তাঁরা পেয়েছেন, সে তথ্য জানাননি।গত বছরের নভেম্বরে স্কটিশ এই গায়িকার প্রথম অ্যালবাম আই ড্রিমড এ ড্রিম মুক্তির আগেও একই কাহিনি হয়েছিল। সেবার অ্যালবামটি বাজারে আসার আগে ৩৮ লাখ গ্রাহক অর্ডার দিয়েছিল। ওয়েবসাইট।