বাজিতে ১০ লাখ রুপি হারলেন দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে মুক্তি পাওয়া ‘ককটেল’ ছবির ‘দারু দেশি’ গানটি সাড়া ফেলতে পারবে না বলে মনে করেছিলেন ছবিটির ভেরোনিকা চরিত্রে রূপদানকারী দীপিকা পাড়ুকোন। এটা নিয়ে ছবির প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে ১০ লাখ রুপির বাজিও ধরেছিলেন তিনি। কিন্তু ছবিটি মুক্তির পর যথেষ্ট জনপ্রিয়তা পায় ‘দারু দেশি’ গানটি। বাজিতে হেরে সম্প্রতি নিজের গাঁট থেকে ১০ লাখ রুপি দিতে হয়েছে দীপিকাকে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গানটি জনপ্রিয়তা পাওয়ার পর দীপিকার কাছে বাজির ১০ লাখ রুপি চান দীনেশ। প্রথম দিকে গানটির হালকা জনপ্রিয়তা নিয়ে তর্ক জুড়ে দিলেও গানটি যখন টপচার্টে ঠাঁই পায়, তখন আর কিছু বলেননি দীপিকা। তিনি ভেবেছিলেন, বন্ধুস্থানীয় দীনেশ বাজির টাকার জন্য চাপ দেবেন না।কিন্তু দীপিকার ধারণা ভুল প্রমাণ করে তাঁর কাছে বারবার ১০ লাখ রুপি চাইতে থাকেন দীনেশ। অবশেষে চার দিন আগে দীনেশের হাতে বাজির টাকা তুলে দেন দীপিকা।এ প্রসঙ্গে দীপিকার কাছের একটি সূত্র জানিয়েছে, দীপিকার কাছে ১০ লাখ রুপি গচ্চা দেওয়া কোনো ব্যাপারই নয়। এর চেয়ে অনেক বেশি টাকা তিনি ঝুলিতে ভরেছেন কেবল ‘ককটেল’ ছবির পারিশ্রমিক থেকে। কিন্তু তিনি খুব অবাক হয়েছেন দীনেশের আচরণে। কারণ, মজা করে বাজি ধরলেও শেষ পর্যন্ত বাজির টাকা আদায় করে ছেড়েছেন দীনেশ।