বাজে অভিনেতা আমির!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি খুব হিসাব কষে পা ফেলেন। ১০টা ছবির প্রস্তাব বাতিল করেই তবে একটিতে ‘হ্যাঁ’ বলেন। সেই আমির খান একটা ভুল চাল চেলেছিলেন। ধুম থ্রি ছবিটি সমালোচকদের নিন্দা কুড়িয়েছে। এই ছবির কারণে আমির বাজে অভিনেতার পুরস্কার জিতেছেন। ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস’ নামে ছয় বছর ধরে বলিউডের ব্যর্থ তারকাদের একটা বিদ্রূপাত্মক পুরস্কার দেওয়া হচ্ছে।
হিম্মতওয়ালা ছবির জন্য বাজে অভিনেতার পুরস্কার জিতেছেন অজয় দেবগানও। আর...রাজকুমার ছবিতে অভিনয় করে বাজে অভিনেত্রীর পুরস্কার গেছে সোনাক্ষী সিনহার দখলে। শুধু তা-ই নয়, বাণিজ্যিকভাবে একের পর এক ছবি উপহার দেওয়া দীপিকা পাড়ুকোনকেও (রেস থ্রি) সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ ও আমিশা প্যাটেলের সঙ্গে যৌথভাবে। আইএএনএস।